০৭ নভেম্বর, ২০২০ ০১:৪৮
বর্ণাঢ্য আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেটর মণিপুরী পল্লীতে আগমনের ১০১তম বর্ষপূর্তি স্মরণ করেছেন মণিপুরী সম্প্রদায়ের লোকজন।
সেইসাথে ঐতিহাসিক এই দিনটিকে মণিপুরী নৃত্য দিবস হিসেবেও পালন করা হয়।
এ উপলক্ষে সন্ধ্যায় নগরীর মাছিমপুর মণিপুরী পল্লীতে স্থাপিত কবিগুরুর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানান হয়।
এরপর মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন হয় অনুষ্ঠান।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, রবীন্দ্র গবেষক মিহির কান্তি দাশ, উদযাপন পরিষদের আহবায়ক অলক সিংহ, সদস্য সচিব সুনীল সিংহ।
বক্তারা বলেন, একশত বছর আগে এই দিনে সিলেট সফরকালে মাছিমপুর মনিপুরী পল্লীতে এসে মনিপুরী নৃত্য দেখে মুগ্ধ হন। এরপর এ অঞ্চল থেকে নৃত্যগুরুদের শান্তিনিকেতন নিয়ে সেখানে মনিপুরী নৃত্য বিভাগ চালু করেন।
অনুষ্ঠান শেষ হয় মনোমুগ্ধকর মনিপুরী নৃত্যের মধ্য দিয়ে। নৃত্য পরিবেশন করেন স্থানীয় নৃত্য শিল্পীরা।
উল্লেখ্য, ১৯১৯ সালের ৫ নভেম্বর ৩ দিনের সফরে সিলেট ভ্রমণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এসময় তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।
আপনার মন্তব্য