দিরাই প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০২০ ২১:৫৭

বিশ্বনবীর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন

ফ্রান্স সরকার কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত ওলামা পরিষদ কওমি মাদ্রাসা রাজানগর ইউনিয়ন।

শনিবার (৭ নভেম্বর) বেলা ৩টায় উপজেলার রাজানগর ইউনিয়নের চক বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজানগর ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার তৌহিদী জনতা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেন।

মাওলানা শায়েখ মাহবুবুল হকের সভাপতিত্বে ও মাওলানা নুরুল হক নোমানীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা নুরউদ্দীন, মাওলানা নাঈমুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা শিহাব উদ্দিন ইমাম, মাওলানা নোমান আহমদ, আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা মিলন চৌধুরী, মাওলানা আমিরুল হক, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আব্দুল খালেক শিক্ষক কাইমা মাদ্রাসা, হাফিজ নাজমল ইসলাম, ক্বারি আব্দুল মতিনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক বন্ধ, ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত