মৌলভীবাজার সংবাদদাতা

৩০ জানুয়ারি, ২০১৫ ১৯:১৩

মৌলভীবাজারে ১৪ দলের গায়েবানা জানাযা

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধে সহিংসতায় নিহতদের স্মরণে মৌলভীবাজারে ১৪দলের উদ্যোগে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধে সহিংসতায় নিহতদের স্মরণে মৌলভীবাজারে ১৪দলের উদ্যোগে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি)  জুম্মার নামাজের পর  মৌলভীবাজার পৌর পার্কে গায়েবানা-জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা মুহিবুর রহমান জালালী । জানাযায় জেলা পরিষদ প্রশাসক ও ১৪ দলের সমন্বয়ক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সম্পাদক নেছার আহমদ, জেলা জাসদ সভাপতি এম এ হক , জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান ও সাধারন সম্পাদক নাহিদ আহমদসহ কয়েক শত মানুষ অংশগ্রহন করেন  ।
জানাযা শেষে সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত