১৯ নভেম্বর, ২০২০ ১৭:০১
ছাতকে ধান-চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভুমি) তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব, ছাতক খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান চৌধুরী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনির্মল তালুকদার, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল হক প্রমুখ। এসময় দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহবুব আলম, দৈনিক যায়যায়দিন ও সিলেটটুডের উপজেলা প্রতিনিধি সদরুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের ট্রেড প্রশিক্ষক লিপি আচার্য্য, মিলার ছালিক আহমদ, বাবুল দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাতকে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩শ ৬০মেট্রিকটন ও আতব চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ১শ ৮৭মেট্রিকটন। ২০২১সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান-চাল সংগ্রহ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতি কৃষক ২৬টাকা কেজি মূল্যে ৩মেট্রিকটন ধান গোদামে বিক্রি করতে পারবেন। মিলাররা ৩৬টাকা কেজি মূল্যে গোদামে আতব চাল সরবরাহ করবেন।
আপনার মন্তব্য