মাধবপুর প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০২০ ১৩:০৫

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।  

রোববার (৬ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার শাহাজিবাজার আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারি স্টেশন মাষ্টার মুশফিক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মন্তব্য

আলোচিত