২৬ ডিসেম্বর, ২০২০ ১৬:৩৭
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা ও পিরানহা বেচাকেনায় নিষেধাজ্ঞাসহ না খাওয়ার জন্য সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ-শাশুড়ির মৃত্যুর ঘটনার পরপরই বিষইয়টি নিয়ে ভাবতে শুরু করেছে সংশ্লিষ্টরা।
শুক্রবার (২৫ ডিসেম্বর) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে মাইকিং করে এ প্রচারণা চালানো হয়।
সর্বসাধারণের উদ্দেশ্যে জানানো হয়- বিষাক্ত পটকা ও পিরানহা মাছ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই কেউ যাতে এ মাছ বিক্রি না করেন। যদি কাউকে এ মাছ ক্রয়-বিক্রি করতে দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, পটকা ও পিরানহা বিষাক্ত, এ মাছের শরীরে কিছু ক্ষতিকর উপাদান রয়েছে যা খেলে মানুষ মারা যায়। এ দিকটি বিবেচনায় এনে সাধারণ জনগণকে সচেতন করার জন্য মাইকে প্রচারণা চালানো হয়।
আপনার মন্তব্য