বড়লেখা প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২০ ২৩:১২

বড়লেখায় সাধারণ কাউন্সিলর পদে বিজয়ী হলেন যারা

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মো. শাহজাহান ৪৫৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নোমান আহমদ পেয়েছেন ২৩৩ ভোট। ২ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে জেহীন সিদ্দিকী ৮৮৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাদের আহমদ পেয়েছেন ১৪৯ ভোট। ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আবুল হাসিম ২৬০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রশিদ পেয়েছেন ২০৫ ভোট। ৪ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে কবির আহমদ ৩৯২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তার হোসেন আরিফ পেয়েছেন ৩৬৯ ভোট। ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মো. আব্দুল হাফিজ ৩৯১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমেল আহমদ পেয়েছেন ৩২৪ ভোট। ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে রেজাউল করিম ৫৭৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কায়ছার পারভেজ পেয়েছেন ৩৭৫ ভোট। ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে রেহান পারভেজ রিপন ৮৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আহমেদ পেয়েছেন ৬৭১ ভোট। ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে জাহিদ হাসান ৩৮৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৩৮২ ভোট।

সংরক্ষিত নারী কাউন্সিলর পদে যারা বিজয়ী হলেন

সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ড নারী কাউন্সিলর পদে রুকাইয়া আক্তার রিয়া ১ হাজার ৯৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেফালী রানী পাল চশমা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫২ ভোট। সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড নারী কাউন্সিলর পদে আছমা বেগম ১ হাজার ৯১৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার কিটতম প্রতিদ্বন্দ্বী জেবা আক্তার চৌধুরী পেয়েছেন ৭৩৯ ভোট। সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড নারী কাউন্সিলর পদে রুজিনা বেগম ১ হাজার ৫৭৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজনা আক্তার সুজন পেয়েছেন ১ হাজার ১৩৭ ভোট।

বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার হলেন ৭ হাজার ৯২০ জন। ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোট পড়েছে ৯ হাজার ৬৫৮। বাতিল ভোট হয়েছে ১৮টি। বৈধ হয়েছে ৯ হাজার ৬৫৮। ৬২.৬৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন

এই প্রথম ইভিএম পদ্ধতিতে বড়লেখায় ভোট হয়েছে। ভোটারদের মধ্যে নতুন পদ্ধতির ভোট নিয়ে কিছুটা অস্পষ্ট ধারণা থাকলেও এই পদ্ধতিতে ভোট দিয়ে অনেকেই খুশি। ভোট কেন্দ্রগুলোর সামনে ছিল উৎসবের আমেজ। ভোট নিয়ে কোনো সংঘাত-সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত