২৯ ডিসেম্বর, ২০২০ ১৪:২৯
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে আবুল হোসেন নামে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার করা হয়েছে।
আবুল উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের হলদিপুর গ্রামের কালাই মিয়ার ছেলে। সোমবার রাতে আবুল হোসেন গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মৌলভীবাজার জেলার বড়লেখা থানা এলাকা থেকে সিলেট আদালত কর্তৃক চেক ডিজঅনার মামলার একবছরের সাজাপ্রাপ্ত এবং ১২ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ডিত পলাতক আসামি আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুর থানার সহকারি উপ পরিদর্শক মনির হোসাইন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য