০৮ মার্চ, ২০২১ ০০:৪৮
দিরাইয়ে হাওর রক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটির(পিআইসি) টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার টাঙ্গুয়ার হাওরের ৩৬ নং পিআইসির সভাপতি উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের ফরহাদ হোসেন চৌধুরী ওই পিআইসির সাধারণ সম্পাদক একই ইউনিয়নের তারাপাশা গ্রামের চুনু মিয়ার বিরুদ্ধে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পিআইসির টাকা আত্মসাতের লিখিত অভিযোগ করা হয়।
অভিযোগে ফরহাদ চৌধুরী উল্লেখ করেন, ১৭ ফেব্রুয়ারি আমার পিআইসির সাধারণ সম্পাদক চুনু মিয়া পিআইসির দ্বিতীয় কিস্তির চার লাখ ৬৭ হাজার ৯০০ টাকা দিরাই অগ্রণী ব্যাংক থেকে উত্তোলন করে নিজ বাড়িতে চলে যান। আজ ১৯ দিন অতিবাহিত হলেও তিনি আমাকে কোনো টাকা না দেওয়ার আমি ধার করে টাকা এনে হাওর রক্ষা বাঁধ মেরামত কাজ করি। বর্তমানে আমি প্রায় চার লাখ টাকা ঋণ করেছি। বাঁধের কাজ তিন ভাগের মধ্যে দুই ভাগ শেষ হয়েছে। টাকার অভাবে বাকি কাজ করাতে পারছি না।
তিনি আরও উল্লেখ করেন, চুনু মিয়ার আত্মসাৎ কৃত টাকা উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন লিখিত অভিযোগ পাওয়া সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য