নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২১ ১৫:০৮

দক্ষিণ সুরমায় অটোরিকশায় ট্রাকের চাপা, গুরুতর আহত ২

সিলেটের দক্ষিণ সুরমায় সিএনজি অটোরিকশাকে ট্রাক চাপা দিলে মা-ছেলেসহ দুজন আহত হয়েছেন। আহতবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমাস্থ বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনেএ ঘটনাটি ঘটে। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরির্দশন করে।

আহতয়া হলেন,  সিএনজি অটোরিকশার যাত্রী সাজনা বেগম ও তার ছেলে সিয়াবুর রহমান।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেটগামী (সিলেট-থ-১২-১৪৪৩) সিএনজি অটোরিকশা বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে আসামাত্র (বরিশাল ট-১১-০২৫১) ট্রাকটি ঘুরানোর সময় সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এসময় গুরুতর আহত হন সিএনজি অটোরিকশার দুই যাত্রী। তাদেরকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্লাহ তাহের জানান, ট্রাকটি ইউটার্ন (ঘুরানো) সময় সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এসময় সিএনজি অটোরিকশার দুজন যাত্রী আহত হন। বর্তমানে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আপনার মন্তব্য

আলোচিত