গোলাপগঞ্জ প্রতিনিধি

১৬ মার্চ, ২০২১ ১৯:৫১

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা

সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৃথক জায়গায় ২ লক্ষ ৫৫ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) সকালে উপজেলার পৃথক পৃথক জায়গায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

জানা যায়, উপজেলার বাঘা ইউনিয়নের গৌড়াবাড়ি এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে নানু মিয়া নামে একজনকে ২ লক্ষ ৫০ হাজার টাকা, সোনাপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে এফ রহমান মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকা, প্রকাশ্যে ধূমপান করায় একজনকে ১শ টাকা, মাস্ক পরিধান না করায় আব্দুস শুক্কুর নামে আরও একজনকে ২শ টাকাসহ সর্বমোট ২ লক্ষ ৫৫ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত