সুনামগঞ্জ প্রতিনিধি

১৬ মার্চ, ২০২১ ১৯:৫৮

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সুনামগঞ্জ জেলা আ.লীগের কর্মসূচি ঘোষণা

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ঘোষণা করে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির মিলনায়তনে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে সংবাদ সম্মেলনে দলীয় কর্মসূচি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

ব্যারিস্টার ইমন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে, যার মধ্যে বিকেল সাড়ে তিনটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বিকেল ৪ ঘটিকায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সকলের সমবেত হয়ে জাতীয় সংগীত পরিবেশনা, বিকেল ৪ টা ২০ মিনিটে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা, সন্ধ্যা ৭ ঘটিকায় কেক কাটা ও আতশবাজি প্রদর্শন এবং সব শেষে রাত ৮ ঘটিকায় দেশের স্বনামধন্য সংগীত শিল্পী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দেশবরেণ্য আবৃত্তিকার মাহিদুল ইসলামের পরিবেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবিতা আবৃত্তি, এছাড়া বিখ্যাত বাউল শিল্পী মাটির গন্ধমাখা গানের স্রষ্টা শফি মণ্ডল, তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান মাতাবেন ঐশী এক্সপ্রেস, সুরকার আবিদ রণি, সংগীত শিল্পী তনুশ্রী, আতিক শামস ও হৃদয় জে জে ও।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নানা আয়োজন করেছে, আমরা ১৭ মার্চ যে আয়োজন করবো সেখানে জেলার সকল নেতাকর্মীরা সহযোগিতা করেছে। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করবো।

সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মতিউর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য জেলা আওয়ামী লীগ আয়োজনগুলো হাতে নিয়ে সেগুলোতে দলের সকল নেতাকর্মীরা উপস্থিত থাকবেন এছাড়াও আওয়ামী লীগের বিগত কমিটিতে থাকা নেতাদের সম্মাননা প্রদান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, খায়রুল কবির রুমেন, শফিকুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু রায়, হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইসতিয়াক শামীম, শ্রম বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক শীতেশ তালুকদার মঞ্জু, দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জল, সদস্য অমল কর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত