সিলেটটুডে ডেস্ক

১৮ মার্চ, ২০২১ ২২:০৯

সিসিকের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

বর্ণিল আয়োজনে সিলেট সিটি কর্পোরেশনে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১।

বুধবার (১৭ মার্চ) সিলেট সিটি কর্পোরেশনের দিনব্যাপী কর্মসূচির শুরু হয় নগর ভবন প্রাঙ্গনে সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে। নগর ভবন প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, বিশেষ মোনাজাত এবং প্রার্থনা ছিল দিনভর।

সন্ধ্যায় নগরের আবুল মাল আব্দুল মুহিত ক্রিড়া কমপ্লেক্স-এ আতশবাজি প্রদর্শণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় দিবসের আনুষ্ঠানিকতা।

সিসিকের আয়োজিত আতশবাজির রঙ্গিন আভায় রাতের কালো আকাশ ঝলমলে রূপ নেয়। পরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তাদের সম্মিলিত জাতীয় সঙ্গীত পরিবেশনায় শুরু হয় জমকালো সাংস্কৃতিক আয়োজন।

এতে সিলেটের গুণী শিল্পিরা সঙ্গিত পরিবেশন করেন।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর আজম খান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর মোস্তাক আহমদ, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, কাউন্সিলর এ কে এ লায়েক, সংরক্ষিত কাউন্সিলর রেবেকা আক্তার লাকি ও সংরক্ষিত কাউন্সিলর মাসুদা সুলতানা, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী শামসুল হক, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ণ ম মনছুফ সহ সিসিকের কর্মকর্তা-কর্মচারিরা।  

এছাড়া দিবস উললক্ষে নগর ভবন সহ নগরের গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে ২১ দিন ব্যাপি আলোকসজ্জা করেছে সিসিক।

আপনার মন্তব্য

আলোচিত