১৯ মার্চ, ২০২১ ০০:১৬
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সাম্প্রদায়িক হামলার শিকার সংখ্যালঘু ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে র্যাব-৯।
র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাল্লা উপজেলায় সংঘটিত গণ্ডগোল ও হামলার পরবর্তীতে র্যাব, পুলিশ টহলদলের উপস্থিতিতে বর্তমানে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। র্যাব মহাপরিচালক ও র্যাব-৯ এর অধিনায়কের দিক নির্দেশনায় ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল।
আপনার মন্তব্য