সিলেটটুডে ডেস্ক

১৯ মার্চ, ২০২১ ০১:০৩

শাল্লায় সাম্প্রদায়িক হামলা : মৌলভীবাজারে প্রগতিশীল সংগঠনসমূহের বিক্ষোভ

সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৪টায় মৌলভীবাজারের চৌমোহনায় প্রগতিশীল সংগঠনসমূহের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াও’ এই স্লোগানে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মাসুক মিয়া'র সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দী'র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলিমেষ ঘোষ বলু, যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য কবি জাবেদ ভূঁইয়া, ছাত্র নেতা তামজিদ হায়দার, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য ও জেলা সভাপতি পিনাক দেব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ এবং ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার শহর শাখার সভাপতি তোফায়েল আহমদ ফাহিম।

বক্তারা শাল্লার সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানান। সেই সাথে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আপনার মন্তব্য

আলোচিত