১৯ মার্চ, ২০২১ ০১:১৭
সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি চাষাবাদে আধুনিক প্রযুক্তির মাধ্যম দক্ষ কৃষক গড়ে তুলতে কৃষকদের অংশ গ্রহণে নিরাপদ ও লাগসই আধুনিক কৃষি প্রযুক্তি শীর্ষক দক্ষতা উন্নয়ন বিষয়ক তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইজা) সহযোগিতায় সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়।
উপজেলা কৃষি সেচ কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মুজমদারের পরিচালনায় উদ্বোধনী সভায় বক্তব্য দেন উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, প্রেসক্লাব সভাপতি শংকর রায়. দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল হাই প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, ‘প্রযুক্তির আধুনিকতায় প্রান্তিক চাষিদের দক্ষ করতে আমরা কৃষদের প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণের প্রথম দিন জগন্নাথপুরের বিভিন্ন এলাকায় ৪০ জন কৃষক অংশ নিয়েছেন। আগামী শনিবার এই প্রশিক্ষণ শেষ হবে।’
উপজেলা কৃষি ও সেচ কমিটির সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান বিজন কুমার দেব বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধমে দক্ষ ও উন্নত করতে আমরা কাজ করছি। তথ্য প্রযুক্তির এই যুগে ধানের পাশাপাশি বিভিন্ন সবজি-ফল-মূলের আবাদে প্রান্তিক চাষিদের উৎসাহিত করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘কৃষি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি। তথ্য প্রযুক্তিতে দেশে এগিয়ে যাচ্ছে। পরিবর্তনশীল কৃষি উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য প্রযুক্তির ব্যবহার সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
আপনার মন্তব্য