১৯ মার্চ, ২০২১ ১৮:২৫
জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে।
গত বুধবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধু কর্নারর উদ্বোধন করেন জেজিটিডিএসএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ‘বঙ্গবন্ধু কর্নার’ এর শুভ উদ্ভোধন করা হয়। ‘বঙ্গবন্ধু কর্নার’-এ স্থান পেয়েছে বঙ্গবন্ধুর বিশাল সংগ্রামময় জীবনের দূর্লভ ছবি ও তার আত্ম্নজীবনীর উপর রচিত বিভিন্ন বই-পুস্তক।
অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ বলেন, ‘বঙ্গবন্ধু কর্নার’-এ তার বিশাল সংগ্রামময় জীবনের দূর্লভ ছবি ও তার আত্ম্নজীবনীর উপর রচিত বিভিন্ন বই-পুস্তক সংরক্ষণ করায় তা কোম্পানির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাদের নতুন প্রজন্মকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও গৌরবোজ্জ্বল স্বাধীনতার ইতিহাস এবং বঙ্গবন্ধুকে জানার সুযোগ করে দিবে। বঙ্গবন্ধুকে না জেনে বাংলাদেশকে জানা যাবে না। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাথা। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়তে পারলে বাংলাদেশ কখনোই পথ হারাবে না।
‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্ভোধন অনুষ্ঠানে কোম্পানির মহাব্যবস্থাপক, উপমহাব্যস্থাপক, সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়ন (সিবিএ-২৫২০) এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য