মাধবপুর প্রতিনিধি

২৩ মার্চ, ২০২১ ০০:২২

স্বচ্ছতা গ্ৰুপের উদ্যোগে ঘর পেল অসহায় হারুন মিয়া

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের অসহায় হারুন মিয়াকে একটি টিনের ঘর উপহার দিয়েছেন অনলাইন ভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা।

সোমবার (২২ মার্চ) আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

স্বচ্ছতা গ্রুপের সদস্য খাইরুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য শাহ মো. বকুল মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম সামছুল হক, মো. নুরুল হক, মো. নানু মিয়া।

এসময় স্বচ্ছতার সদস্য সাংবাদিক মো. হামিদুর রহমান রাজু, মো. সাইফুর রহমান টিটু, মো. জুবায়েদ আহমেদ স্বপন, শেখ ইমন আহমেদ, শেখ সামছুল হক, মো. সামছু উদ্দিন, মো. এনামুল ইসলাম, মো. আল আমিন ইসলাম, ইয়াছিন তন্ময়, মো. মুজাহিদুল ইসলাম তুষার, মো. জয়নাল আবেদীন, মো. ছায়েদ মিয়া, মো. তারেকুল ইসলাম তারেক, চন্দন কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা স্বচ্ছতা গ্রূপের মানবিক কাজের প্রশংসা করে বলেন, ‘আমরা স্বচ্ছতা গ্রূপের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি’।

আপনার মন্তব্য

আলোচিত