২৪ মার্চ, ২০২১ ২১:১৮
সুনামগঞ্জের ছাতকে রাস্তার মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৬ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
বুধবার (২৪ মার্চ) সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গনিপুর গ্রামের রেজ্জাদ আলী ও সাইদুর রহমানের মধ্যে রাস্তার মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে রেজ্জাদ আলীর পক্ষ বিরোধকৃত রাস্তায় দেয়াল নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ সাইদুর রহমান এতে বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক-বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত জুমান আলী, জাকের আলী, কাজী শওকতুর রহমান, কাজী মিসবাহ, কাজী সাদিকুর রহমান ও কাজী দিলদারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি এবং চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এমরান হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাজ্জাদুর রহমান জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
আপনার মন্তব্য