২৪ এপ্রিল, ২০২১ ২০:২৮
হবিগঞ্জের মাধবপুরে দুই মাদক কারবারিকে ৬মাস করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হচ্ছে মাধবপুর উপজেলার রাজনগর গ্রামের আক্কাস আলীর ছেলে মিশু মিয়া ও নরসিংদী জেলার রায়পুরা থানার বাহিরচড়া গ্রামের মনির মিয়ার স্ত্রী সুমা আক্তার।
শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ ভ্রাম্যমাণ আদালত পরিচলানা করে এই রায় দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার মঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। ঘটনাস্থলে আদালত পরিচলানা করে এই রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ। এ সময় থানার এএসআই গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে উদ্ধারকৃত গাঁজা গুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আপনার মন্তব্য