২৬ এপ্রিল, ২০২১ ২০:১৮
সিলেট নগরের শীবগঞ্জ এলাকা থেকে ৪২০ পিস ইয়াবাসহ মো. ছানা মিয়া (৫৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ভোরে র্যাব-৯ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা গ্রামের মৃত আখদ্দছ আলীর ছেলে।
র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েম, মেজর সৌরভ মো. অসীম সাতিল, সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন ও সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান আল আলম এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদারের নেতৃত্বে শাহপরান থানার শীবগঞ্জ সেনপাড়াস্থ বাসা নং (৪৪-২) মফিজুর রহমান ভিলায় অভিযান চালানো হয়। এসময় ২য় তলা থেকে মো. ছানা মিয়াকে গ্রেপ্তার কর হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেছে।
আপনার মন্তব্য