গোলাপগঞ্জ প্রতিনিধি

০৬ মে, ২০২১ ১৭:১৯

গোলাপগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

গোলাপগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি বদরুল আলম (২৫) নামের  এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার (৫ মে) রাত ৯ টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের বাঘা-বৈটিকর খেয়াঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বদরুল আলম উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় গনধর্ষণ (মামলা নং-১৭) মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত