০৯ মে, ২০২১ ১২:৩৬
মৌলভীবাজারের জুড়ীতে ৪৫ পিস ইয়াবাসহ উজ্জ্বল হোসাইন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ।
শনিবার (রাতে) উপজেলা পোস্ট অফিস রোড থেকে তাকে গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধার করা হয়।
উজ্জ্বল হোসাইন উপজেলার ভবানীপুর এলাকার নানু মিয়ার ছেলে। এর আগেও একাধিকবার তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।
আপনার মন্তব্য