জুড়ী প্রতিনিধি

০৯ মে, ২০২১ ১৮:৩৪

জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

জুড়ীতে ঈদুল ফিতর উপলক্ষে ও করোনা ভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ ১২ হাজার ১৯২ অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫৬ লাখ ৩৬ হাজার ৪০০ টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে ঢাকাস্থ বাসভবন থেকে ভার্চুয়ালি নগদ অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

ইউএনও আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারমান রনজিতা শর্মা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, জায়ফর নগর ইউপি চেয়ারম্যান হাজী মাসুম রেজা, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আহমদ সালেহ, পশ্চিম  জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক।

আপনার মন্তব্য

আলোচিত