০৯ মে, ২০২১ ২৩:৫২
ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে দরিদ্র ও অসহায় লোকজনের মধ্যে ‘ঈদ স্মাইল প্রজেক্ট’ হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে’র পক্ষে এই অর্থ বিতরণ করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠানে উপজেলা পরিষদ সভা কক্ষে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র ৫০ পরিবারের মধ্যে নগদ দুই হাজার টাকা করে একলাখ টাকা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আয়োজকদের প্রতিনিধি হিসেবে প্রবীণ মুরব্বী ফরাজ উদ্দিন, ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ, সমাজকর্মী তোফাজ্জল হোসেন, সাদিক হোসেন প্রমুখ।
আপনার মন্তব্য