জগন্নাথপুর প্রতিনিধি

১০ মে, ২০২১ ০০:০৩

জগন্নাথপুরে মৎস্যচাষীদের মধ্যে উপকরণ বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে মৎস্য চাষীদের মধ্যে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।  

রোববার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পর্যায়ের মৎস্য চাষীদের মধ্যে উপকরণ বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান প্রমুখ।

জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, ‘মৎস্য চাষে উৎসাহ দিতে ইউনিয়ন পর্যায়ে চাষীদের মধ্যে উপকরণ হিসেবে মাছের খাবার খৈল, চুন, সার প্রদান করা হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত