১২ মে, ২০২১ ২২:২১
ছাতকের ভাঁতগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের সংগঠক ও জাউয়াবাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক গিয়াস মিয়া (৮০) আর নেই। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে ২ স্ত্রী, ২ পুত্র, ১ মেয়ে, ৪ ভাই, ভাতিজা-ভাতিজী, নাতি-নাতনী সহ সংখ্য গুনগ্রাহী রেখে জান। বুধবার বিকাল ৩ টায় মরহুমের গ্রামের বাড়ি হায়দরপুর হাইস্কুল মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা পূর্বে স্মৃতিচারন করেন সাংসদ মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জাপার কেন্দ্রিয় সদস্য আ ন ম অহিদ কনা মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, আওয়ামী-লীগ নেতা সৈয়দ আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুস শহিদ মুহিত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদত লাহিন, জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব এসএম মিসবাহউজ্জামান শিলু, ইউপি চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেন, বিল্লার আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, আলহাজ্ব নুরুল ইসলাম , সিরাজুল ইসলাম, আখলুছ মিয়া, আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা, আফজাল হোসেন, মনিউজ্জামান সেলিম, এপিপি এড. ছায়াদুর রহমান ছায়াদ, এড. শাহাব উদ্দিন, এড. মাছুম আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এমএ রশিদ আহমদ, কদরিছ খান প্রমুখ।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রবাসী তহবিল সংগ্রহের অন্যতম সংগঠক, লন্ডন বাংলা টাউন ক্যাশ এন্ড ক্যারির সত্ত্বাধিকারী, জাউয়া সাউথ ওয়েষ্ট ওয়েফেয়ার ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান, সদ্য ঘোষিত ছাতক উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুম্ম আহবায়ক গিয়াস মিয়া হায়দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য, জাউয়াবাজার ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
তিনি জীবনদশায় বূরাইয়া কামিল মাদ্রাসায় এম এ ভবন নির্মাণসহ, বিভিন্ন স্কুল ,কলেজ ,মসজিদ, মাদ্রাসায় নিয়মিত অনুদান প্রদান করে আসছিলেন। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে পিতা-মাতার পাশে তাকে শায়িত করা হয়।
আপনার মন্তব্য