বিশ্বনাথ প্রতিনিধি

১৩ মে, ২০২১ ১৩:২৯

ঈদ উপলক্ষে বিশ্বনাথে খান ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

‘খান ফাউন্ডেশন মাইজগ্রাম’ দেওকলসের উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার ১০টি গ্রামের দেড় শতাধিক মানুষের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে করোনায় কর্মহীন ও স্বল্প-আয়ের দেড়শতাধিক মানুষের মধ্যে এই সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (১২মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে তাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১কেজি চিনি, ১কেজি ময়দা ও ১ লিটার ভোজ্য তেল।

মরহুম আলীওর খানের মাইজগ্রামের খান বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট-২ আসনের এমপি ও গণফোরাম নেতা মোকাব্বির খান।

বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই খান ফাউন্ডেশন বিশ^নাথের আর্থ সামাজিক উন্নয়ন ও আর্ত মানবতার কল্যাণে গুরুত্বপূর্ন অবদান রেখে যাচ্ছে। খান ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী শমসীদ খান ও ট্রাস্টী যুক্তরাজ্য প্রবাসী আজম খান প্রবাসে নিজেরা ঘর বন্ধি থেকেও কঠিন এ দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভূয়সী প্রশংসাও করেন তিনি।

মাইজগ্রাম দাখিল মাদ্রাসার নির্বাহী সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সদস্য সাইফ খান ওমি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্টি সমাজসেবক ও প্রাইম ব্যাংক বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক তাজ উদ্দিন আহমদ এবং দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ট্রাস্টের ট্রাস্টী সেলিম খান, দেওকলস ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, বিশ^নাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুল, সমাজসেবক নুরুল ইসলাম খান ও মাওলানা মাহমুদুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য ফাহিম খান এবং সভা শেষে দেশ বিদেশে অবস্থানরত সকলের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমান।

সভা শেষে কান্দিগ্রাম, নোয়াগাঁও, মাঝেরগাঁও, ধলীপাটলী, দেওকলস, কজাকাবাদ, মজনপুর, খালপার, সর্দার পাড়া, সৎপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোকাব্বির খান এমপিসহ অতিথিরা।

আপনার মন্তব্য

আলোচিত