১৮ মে, ২০২১ ১৪:২৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেতুর নিচ থেকে এক এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে গেছে। যুবতীর গলা এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। নাম না জানা ওই নারীর বয়স আনুমানিক ২৪/২৫ বছর হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।
মঙ্গলবার (১৮ মে) সকাল নয়টার দিকে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া বাজার সংলগ্ন উদনার ব্রিজের নিচে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেন।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হুমায়ূন কবির ও এস আই মোহাম্মদ আসাদুজ্জামান খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুছ ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং শ্রীমঙ্গল থানায় কল দিয়ে বিস্তারিত বলি।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার এস আই মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য