মাধবপুর প্রতিনিধি

১৯ মে, ২০২১ ২১:৪৫

ইউএনও'র বাসার আম পড়তে গিয়ে কর্মচারী আহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে আম পাড়তে গিয়ে আম গাছ থেকে পড়ে মফিজ উদ্দিন নামে উপজেলা পরিষদের এক কর্মচারী আহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

দ্রুত তাকে উদ্ধার করে তার সহকর্মীরা মাধবপুর হাসপাতালে চিকিৎসা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে উপজেলা পরিষদের কর্মচারী মফিজ উদ্দিন ইউএনও বাসভবনে আম গাছের আম পাড়তে গিয়ে পা পিছলে মাটিতে পড়ে যান। এতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, আম গাছ থেকে পড়ে তিনি হাতে-পায়ে ও শরীরের অন্যান্য স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে তিনি শংকামুক্ত।

আপনার মন্তব্য

আলোচিত