নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২১ ১৯:৫৫

মাধবপুরে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে ১১ কেজি গাঁজাসহ ছায়েদুল ইসলাম (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ মে) র‌্যাব-৯ এর একটি দল উপজেলার আদাঐর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে।

সে কমলপুর এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে।

বৃহস্পতিবার (২০ মে) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ৪নম্বর আদাঐর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আলোয়া পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ১১ কেজি গাঁজা জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী ছায়েদুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে স্থানীয় থানায় মামলা করেছে।

আপনার মন্তব্য

আলোচিত