তাহিরপুর প্রতিনিধি

২০ মে, ২০২১ ২০:২২

তাহিরপুরে বজ্রপাতে গরুর মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরে আকস্মিক বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দ শ্রী গ্রামে ঘটনাটি ঘটে।

এলাকাবাসীরা জানান, বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের সামনে শনির হাওরে উন্মুক্ত মাঠে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে রেখে আসেন গরুর মালিক গোবিন্দ শ্রী গ্রামের ইলান নুর। সন্ধ্যায় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই গরুটি মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। গরুটির দাম আনুমানিক ৪০ হাজার টাকা বলে জানা যায়।

গোবিন্দ শ্রী গ্রামের সমাজসেবক সেলিম আখঞ্জী বজ্রপাতে গরু মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আপনার মন্তব্য

আলোচিত