২০ মে, ২০২১ ২৩:৪৬
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত বুধবার (১৭ মে) রাত ৭টায় বড়লেখা প্রেসক্লাবের আয়োজনে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
বড়লেখা মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোপাল দত্ত।
আলোচনা সভায় সাংবাদিক তপন কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ইউএনও মো. শামীম আল ইমরান।
স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক লিটন শরীফ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীর, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নু, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন, নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সাংবাদিক আব্দুর রব, ইকবাল হোসেন স্বপন, উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।
এসময় সাংবাদিক জালাল আহমদ, আদিব মজিদ, এ জে লাভলু, সুলতান আহমদ খলিল, মস্তুফা উদ্দিন, ময়নুল ইসলাম ও রিপন দাস, ফ্রিল্যান্সার তাওহিদ সারওয়ার মান্না প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ইউএনও মো. শামীম আল ইমরান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (প্রধানমন্ত্রীর কার্যালয়ে) উপ পরিচালক পদে পদায়ন হয়েছেন। তিনি ২০১৯ সালের এপ্রিল মাসে বড়লেখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছিলেন।
আপনার মন্তব্য