শাবি প্রতিনিধি

২১ মে, ২০২১ ২০:৫৩

শাবির করোনা ল্যাবে ৪৬ জনের করোনা শনাক্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে ৩০৪টি করোনার নমুনা পরীক্ষা করে ৪৬ জনের শরীরে করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ জি এম নুরনবী আজাদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ আমরা ৩০৮জনের নমুনা গ্রহণ করেছি। সবমিলিয়ে ৩০৪টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের সবাই সিলেট ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। এর মধ্যে সিলেট জেলার ৩৫ জনএবং হবিগঞ্জের ৫ জন, মৌলভীবাজারের ৬জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত