কমলগঞ্জ প্রতিনিধি

২২ মে, ২০২১ ১৯:১৩

কমলগঞ্জে নদীর জায়গা অবৈধ দখলমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নদী শ্রেণির ১.৪৭ একর ভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।

শনিবার (২২ মে) দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশেকুল হকের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কমলগঞ্জ পৌরসভায় অবস্থিত কুমড়াকাপন মৌজার নদী শ্রেণির ১.৪৭ একর ভ‚মি অবৈধ দখলমুক্ত করা হয়। কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় কমলগঞ্জ সদর ইউনিয়ন ভ‚মি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশেকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত