২৩ মে, ২০২১ ১৩:২৬
আটককৃত সাইফুল ইসলাম
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় কর্মরত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) শাহজাহান মিয়া নামে এক পুলিশ সদস্যকে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সময় স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে এক সাইফুল ইসলাম (৩৭) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার (২২ মে) দুপুরে ২টার দিকে লাক্কাতুরা চা বাগানস্থ সিএমবি কোয়ার্টারের সামনে এ ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জাকির।
গ্রেপ্তারকৃত সাইফুল নেত্রকোনার কৃষ্ণপুর গ্রামের বক্কু বেগের ছেলে। এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, স্পেশাল ব্রাঞ্চের পুলিশ কনস্টেবল শাহজাহান মিয়া শনিবার (২২ মে) দুপুর দেড়টায় আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১১-২৩৯৭) উঠেন। এ সময় ওই সিএনজি অটোরিকশায় যাত্রীবেশী আরও ৩ ছিনতাইকারী ছিল। সিএনজি অটোরিকশা উঠে পুলিশ কনস্টেবল শাহজাহান মিয়া বড়শালা নতুন বাজারে আসার পথে ছিনতাইকারীরা সিএনজি অটোরিকশাটি লাক্কাতুরা চা বাগানস্থ সিএমবি কোয়ার্টারের সামনে দুপুর ১টা ৫০ মিনিটে দাঁড় করায়। এসময় ছিনতাইকারীরা পুলিশ কনস্টেবল শাহজাহানকে মারধর করে প্যান্টের পকেট থেকে ছিনতাইকারী সাইফুল ইসলাম ৩শত টাকা ছিনিয়ে নেয়।
এছাড়া অপর দুই ছিনতাইকারী আব্দুল হালিম ও উজ্জ্বল মিয়া পুলিশ কনস্টেবল শাহজাহানের পকেট থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে নগরীর দিকে আসতে চাইলে শাহজাহান মিয়া ছিনতাইকারী বলে চিৎকার করে সিএনজি অটোরিকশাকে ধাওয়া করেন। এসময় স্থানীয়রাও এগিয়ে আসলে ২জন ছিনতাইকারী পালিয়ে গেলেও সাইফুল ইসলাম নামের এক ছিনতাইকারীসহ সিএনজি অটোরিকশা আটক করে পুলিশকে খবর দিলে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারী সাইফুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
থানা পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম পালিয়ে যাওয়া তার সহযোগী ছিনতাইকারী আব্দুল হালিম ও উজ্জ্বল মিয়া সম্পর্কে সার্বিক তথ্য দিলে সাইফুল ইসলামসহ পলাতকদের বিরুদ্ধে থানা বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ।
এছাড়াও পলাতকরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন শিবপুর (সাগন শ্রীপুর পশ্চিমপাড়া) গ্রামের কাদির মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৩৬) ও একই গ্রামের আব্দুল হালিম ওরফে মেম্বার (৪০)।
আপনার মন্তব্য