২৩ মে, ২০২১ ১৪:১৭
মুজিববর্ষ উপলক্ষে হাওর বেষ্টিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দ্বিজেন্দ্র কুমার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্যাকালীন আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আশ্রয়কেন্দ্রটি রোববার (২৩ মে) সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন।
উদ্বোধনের পূর্বে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্যে রাখেন, সুনামগঞ্জ -১ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন তালুকদার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাসার, উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ, রাহাদ হায়দার, জাহিদ হাসান রুবেল, ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আব্দুল বারেক ছোটন প্রমুখ।
দ্বিজেন্দ্র কুমার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দীনেশ তালুকদারের পুত্র দীপক তালুকদার বলেন, আমার বাবার দীর্ঘদিনের স্বপ্ন ছিল বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করার, আজ সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন। টিনের ঘর থেকে বিদ্যালয়টি আজ ৩ তলা ভবনে নির্মিত হয়েছে, এ জন্য হাওর বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
উদ্বোধনী অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য