জুড়ী প্রতিনিধি

২৩ মে, ২০২১ ১৯:৩৬

জুড়ীতে ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম চালু

করোনা আক্রান্ত শ্বাসকষ্ট কিংবা অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য বিনামূল্যে ২৪ ঘণ্টা অক্সিজেন সেবা চালু করেছে জুড়ীর হিউম্যান অক্সিজেন সেবা নামের একটি সংগঠন । এতে করে রোগীর বাসায় পৌঁছে দেয়া হবে অক্সিজেন সিলিন্ডার এবং ব্যবহার শেষে তা হিউম্যান অক্সিজেন সার্ভিসের সদস্যরাই আবার সংগ্রহ করে নিবেন।

রোববার (২৩ মে) মৌলভীবাজারের জুড়ী-বড়লেখার মানুষের জন্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সার্বিক তত্বাবধানে এই ফ্রি হিউম্যান অক্সিজেন সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এই সেবা চালু করার সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক উপ কমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, বড়লেখা পৌরসভার কাউন্সিলর রেহান পারভেজ রিপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, উপ সম্পাদক ফয়সল মাহমুদ, ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ূন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, উপজেলা যুবলীগের সহ সম্পাদক ইকবাল খান, সদস্য সায়েম জাফর ইয়ামী,পূর্বজুড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মুগদা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আহমেদ নুসায়ের, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাজিব বৈদ্য রাজু,সাইদুর রহমান, তাপস দাস, এআর সাজেদ প্রমুখ।

এসময় এস এম জাকির হোসাইন বলেন, এলাকার অনেক গরীব মানুষ আছে যারা অক্সিজেন সেবা থেকে বঞ্চিত। বিশেষ করে করোনায় আক্রান্তরা। তাই তাদের সেবার জন্য রোগীদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়া হবে। ৮ টি সিলিন্ডার দিয়ে কার্যক্রম শুরু করা হলেও চাহিদা অনুযায়ী এর সংখ্যা বাড়ানো হবে। এই কাজের জন্য ১৫ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাদের প্রয়োজন তারা জুড়ী পোস্ট অফিস রোডস্থ সেবা কেন্দ্রের অফিস অথবা ০১৭১৫-৫২৫৮৪০,০১৭৩৮-৩৫৩৬১০ এই নম্বরে ফোন করলেই ঘরে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার।

আপনার মন্তব্য

আলোচিত