২৩ মে, ২০২১ ২০:৪৭
মৌলভীবাজারের জুড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সালাম ফাউন্ডেশন এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার মেধাবী ছাত্র ছাত্রীদের নগদ অর্থ ও ক্রেস্ট দিয়ে বৃত্তি প্রদান করা হয়।
রোববার (২৩ মে) বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সালাম ফাউন্ডেশনের পরিচালক এম,এ মুকিত সাইদুলের সভাপতিত্বে ও শেখরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
সম্মানিত অতিথি ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাসুক আহমদ, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু,উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেবুল আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ূন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমান,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের সদস্য সালমান আফরাজ,কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এআর সাজেদ প্রমুখ।
আপনার মন্তব্য