জুড়ী প্রতিনিধি

২৪ মে, ২০২১ ১৬:১৬

মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

মৌলভীবাজারের জুড়ীতে বাড়ির সামনে নদীতে গোসল করতে গিয়ে শাহীন হোসেন (৪) নামে এক শিশু মারা গেছে।

সোমবার (২৪ মে) দুপুরে মায়ের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

শাহীন হোসেন উপজেলার ওমান প্রবাসী কামরুল ইসলামের ছেলে।

জানা যায়, সোমবার দুপুরে ওমান প্রবাসী কামরুল ইসলামের মানসিক ভারসাম্যহীন স্ত্রী সুলতানা বেগম তার ২য় ছেলে শাহীন হোসেনকে বাড়ির পার্শ্ববর্তী ছোট নদীতে নিয়ে সকালে যান। ছেলে তার সামনে নদীতে ডুবে গেলে ও তিনি বুঝতে পারেন নি। কিছু সময় পর ছেলের কথা মনে পড়লে তার চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন এসে তুলে এনে দেখে সে মারা গেছে।

প্রতিবেশীরা জানান, সুলতানার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। সে মানসিক ভারসাম্য হীন।সে তার ঘরের সবকিছু ভেঙ্গে ফেলে এমনকি বাড়ির বেড়া ও অনেক সময় কেটে ফেলে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় অপমৃত্যুর মামলা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত