তাহিরপুর প্রতিনিধি

২৪ মে, ২০২১ ২০:৩৪

তাহিরপুরে হত্যার ঘটনায় আটক ৩

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক যুবকের গলা কেটে হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

সোমবার (২৪ মে) সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হল,উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কড়ইগড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে হৌহিদুল ইসলাম(২৮), মাহরাম গ্রামের (উত্তর পাড়ার) আব্দুল মজিদের ছেলে আহসান হাবিব (২২) ও একেই গ্রামের হারুন অর রশিদের ছেলে মো. সোলাইমান ভুঁইয়া।

উল্লেখ্য,গত শনিবার (২২ মে) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিল থেকে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ। নিহতের নাম জাহাঙ্গীর আলম (২৮)। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গ্রামের মোহাম্মদ আলী ছেলে। নিহত জাহাঙ্গীর পেশায় কৃষক ছিলেন।

উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন শান্তিপুর গ্রামের উত্তর দিকে প্রচাশন বিলে রাতের কোন এক সময় জাহাঙ্গীরকে হত্যা করে ফেলে রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা। সকালে স্থানীয় লোকজন নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়।

খবর পেয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ তরফদার,বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. রাজিবসহ পুলিশ ফোর্স ঘটনা স্থলে গিয়ে নিহতে লাশ উদ্ধার করে। লাশ সনাক্ত করে সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণের করে। নিহতের গলায়, মাথায়, মুখে, কাঁধে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার জানান, ঘটনার পর রাতেই নিহতের পিতার ৫ জনের নাম উল্লেখ্য করে আরও অজ্ঞাত ১০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলা নং ১৪,তারিখ ২২,০৫,২০২১ইং। আটককৃতরা নিহতের পিতার দায়ের করা মামলার এজহার ভুক্ত আসামী। এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ। আমাদের ধারনা এটি একটি পরিকল্পিত হত্যা।

তিনি আরও জানান,রোববার রাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কড়ইগড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের জন্য ৭দিনের পুলিশী রিমান্ডের আবেদন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত