বিয়ানীবাজার প্রতিনিধি

২৫ মে, ২০২১ ১৭:৫৪

বিয়ানীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের গো-খাদ্যের দোকানে ভ্রাম্যমাণন আদালত অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার দুপুরে পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক নূর।

ভ্রাম্যমাণন আদালতের অভিযানে অংশ নেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুক্তাদির বিল্লাহ ও বিয়ানীবাজার থানার একদল পুলিশ।

অভিযানে গো ও পোল্ট্রি খাদ্যের গুণগত মান, মেয়াদ, সঠিক পরিবেশ এবং মাংস বিক্রিতে ভেজাল আছে কি না সেগুলো যাচাই করেন দায়িত্বশীলরা। এ সময় শহরের ৮টি দোকানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে গো খাদ্য ও পোলট্রি খাদ্যের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ থাকলেও সেটি এ অভিযানে যাচাই করা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক নূর বলেন, অভিযানে পণ্যের গুণগত মান, মেয়াদ, সঠিক পরিবেশ এবং মাংসের দোকানে বিক্রিযোগ্য মাংসে ভেজাল আছে কি না যাচাই করা হয়েছে।

এ সময় ৮ দোকানকে জরিমানা করা হয়। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির বিষয়টি এ অভিযানে যাচাই করা হয়নি। আগামীতে এ বিষয়টিতে গুরুত্ব দেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত