শাবি প্রতিনিধি

২৫ মে, ২০২১ ১৯:১৪

শাবির করোনা ল্যাবে ৪৭ জনের করোনা শনাক্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে ২৪৭টি করোনার নমুনা পরীক্ষা করে ৪৭ জনের শরীরে করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ জি এম নুরনবী আজাদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ আমরা ২৪৭জনের নমুনা গ্রহণ করেছি। সবমিলিয়ে ২৪৭টি নমুনা পরীক্ষা করে ৪৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের সবাই সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।

এরমধ্যে সুনামগঞ্জের ২ জন, সিলেট জেলার ৩০ জন এবং হবিগঞ্জের ৫ জন, মৌলভীবাজারের ১০জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত