সিলেটটুডে ডেস্ক:

২৫ মে, ২০২১ ২১:৫৯

দক্ষিণ সুরমায় বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ ৫ চোর গ্রেপ্তার

সিলেটের দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের আন্ডারপাস রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন রাস্তা থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ ৫ চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তারবাহী পিকআপ আটকসহ (ঢাকা মেট্রো-ন-১৩-৭১৯৩) তাদের গ্রেপ্তার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে সিলেটের শিববাড়ী এলাকার মৃত ফজর আলীর ছেলে মো. শাহানুর মিয়া (৩৮) ও মো. পাখি (২৮), একই এলাকার মো. শাহানুর মিয়া মাসুদের ছেলে মো. সেলিম মিয়া (২৮), গোটাটিকর এলাকার মৃত তুফান আলীর ছেলে কামাল হোসেন (৩২) এবং গোটাটিকর এলাকার মৃত হোসেন আলীর ছেলে মো. ইসমাইল (৩০)।

পুলিশ জানায়, এসময় তাদের কাছ থেকে ৩০৫ কেজি বৈদ্যুতিক তার, ১টি দুই হাতল বিশিষ্ট তার কাটার ডিজিটাল কাটার, ১টি ছোট কাটিং প্লাস, ১টি সিলভার রংয়ের সেলাই রেঞ্চ, ৩টি রডের টুকরা (যা বৈদ্যুতিক তার কাটার কাজে ব্যবহৃত হয়) উদ্ধার করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত ১টি পুরাতন মিনি পিকআপ, যার রেজি নং-ঢাকা মেট্রো-ন-১৩-৭১৯৩ জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত