বড়লেখা প্রতিনিধি

২৫ মে, ২০২১ ২২:৫০

বড়লেখায় শিশুশ্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সাত নম্বর খাসিয়া পুঞ্জিতে মঙ্গলবার (২৫ মে) দুপুরে শিশুশ্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে এই সেমিনার হয়।

সাত নম্বর খাসিয়া পুঞ্জিতে প্রকল্পের উপকারভোগী চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম (সি এস পি) অভিভাবকদের জন্য এ সেমিনারের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় প্রকল্প ব্যবস্থাপক টারজেন পাপাংয়ের সভাপতিত্বে মা ও শিশু পরিচর্যাকারী (ইমপ্লিমেন্টর) আইটিমন পঃস্নার সঞ্চালনায় প্রশিক্ষক ছিলেন দৈনিক ইত্তেফাকের বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা তপন কুমার দাস, বড়লেখার দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন দাস।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প হিসাবরক্ষক ডিকো সুরং, সমাজ উন্নয়ন কর্মী রিতা সুছিয়াং, মা ও শিশু পরিচর্যাকারী প্রিয়াঙ্কা এলগিরি, শিশু উন্নয়ন কর্মী মাইকেল নংরুম, হেমসন ধার, রাজু খংলাঃ, শান্তি পঃস্না প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত