২৬ মে, ২০২১ ০০:১৩
সিলেট নগরের বিমানবন্দর এলাকায় র্যাব-৯ এর অভিযানে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ মে) বিকেলে বিমানবন্দর এলাকার পশ্চিম পীর মহলা মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে সোহেল আহমদ (২১), মো. কামরুল হাসান (১৯), মো. রাকিব ইসলাম (১৯), আহমেদ রিমন (১৯)।
মঙ্গলবার (২৫ মে) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল বিমানবন্দর থানার পশ্চিম পীর মহলা মাদ্রাসা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তাতরকৃতদের নিকট থেকে ছিনতাইকৃত ২টি মোবাইল, ৪টি দেশীয় অস্ত্র তলোয়ার, চাকু উদ্ধার করে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।
আপনার মন্তব্য