২৬ মে, ২০২১ ১৯:৪৮
সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সর্দার (৭০) আর নেই।
বুধবার (২৬ মে) দুপুর ১ টায় দিরাই উপজেলা পরিষদ রোডের নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। বুধবার সন্ধ্যা ৬ টায় দিরাই বিএডিসি মাঠে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন শায়েখ আল্লামা নূরুল ইসলাম খান। তিনি ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
জানাজায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান এহসান চৌধুরী, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দারসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণ।
বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০ টায় নিজ জন্মস্থান উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিত পুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হবে।
শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী, সিলেট কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম,
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সুহেল আহমেদ, পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক প্রমুখ।
শোক বার্তায় উপজেলা আওয়ামী লীগের দ্বায়িত্বশীলরা বলেন, আছাব উদ্দিন সর্দার আজীবন প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে রাজনীতি করেছেন। দলের সুদিনের, দূর্দিনে সব সময় নেতার পাশে রয়েছেন। তিনি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্তের অত্যন্ত বিশ্বস্ত ও আস্থা ভাজন । বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আছাব উদ্দিন সর্দার আজীবন জনতার ভালোবাসায় সিক্ত হয়ে চার বার করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দীর্ঘ দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করছেন । আমৃত্যু তিনি এ দুটি মহান দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে সত্যই এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আমরা বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আপনার মন্তব্য