২৬ মে, ২০২১ ২০:৩৮
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে গাঁজাসহ সুহেল মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে স্থানীয় দেওরগাছ ইউনিয়ন এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে।
সে উপজেলার হাপ্টার হাওর এলাকার মো. আব্দুল হামিদের ছেলে।
বুধবার (২৬ মে) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল চুনারুঘাট থানার ৩ নম্বর দেওরগাছ ইউপিস্থ চন্ডিছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৫ কেজি গাঁজা জব্দসহ সুহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।
আপনার মন্তব্য