মাধবপুর প্রতিনিধি

২৬ মে, ২০২১ ২১:১২

মাধবপুরে ট্রাক্টর উল্টে ৫০ জন চা শ্রমিক আহত

হবিগঞ্জের মাধবপুরে চা পাতা তুলতে গিয়ে ট্রাক্টর উল্টে ৫০ জন চা শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (২৬ মে) সকালে সুরমা ডিভিশনের ২০ নম্বর এলাকায় নির্মানাধীন একটি ব্রীজের নিকট এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় বিশাল (৫০), সন্ধ্যা (৩৮), অঞ্জলী (৫০), স্বপ্না (৩৫),সুরজন (৬০), অলসা (২৫), শান্তি ( ২৫),পদ্মা ( ৪৫), মেনুকা (৪০),গিতা (৩৫), হেমন্তি ( ৩০),ললিতা (৪৫).স্বপ্না (৪০), বাসন্তি ( ২৫), মেঘনা (৪০),অনিমা (৪৫), আম্বিকা (৪৫), অলকা (৫০) ও আনিলাকে (৪০) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।

আহতরা জানান, সুরমা চা বাগানের প্রায় ৫০ জন শ্রমিক কিবরিয়াবাদ এলাকায় চা পাতা উত্তোলন করার জন্য যাবার পথে ট্রাক্টরটি নির্মানাধীন একটি ব্রীজের নিকট গিয়ে উল্টে যায়। এতে এ দুর্ঘটনা ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত