২৭ মে, ২০২১ ১১:২৭
সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) প্রতিযোগিতা শুরু হয়েছে।
বুধবার পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক লুৎফুর রহমান, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালি, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া, উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুহিন আহমদ দুদু, সাধারণ সম্পাদক আদিল হাসান প্রমুখ।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আয়োজিত টুর্নামেন্টে একটি পৌরসভা ও জগন্নাথপুরের ৮টি ইউনিয়নভিত্তিক দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় মিরপুর ও পাইলগাঁও ইউনিয়ন। খেলায় পাইলগাঁওকে একমাত্র গোলে হারিয়ে মিরপুর ইউনিয়ন প্রথম জয় পেয়েছে।
আপনার মন্তব্য